মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

নওগাঁয় যানজট নিয়ন্ত্রণ ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করা হবে: এসপি রাশিদুল

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে
নওগাঁয় যানজট নিয়ন্ত্রণ ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করা হবে: এসপি রাশিদুল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁয় ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম।
এসময় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক আব্দুল খালেকসহ ব্যবসায়ীরা, পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
সভায় যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন ব্যবসায়ীরা, পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।
অনুষ্ঠানে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন- প্রতিবছর এই সময়ে জেলা পুলিশের নানামুখী উদ্যোগ নেয়ার ফলে যানজট কিছুটা কম থাকে। তাই এবার আগে থেকেই সকলের সম্মিলিত অংশগ্রহণে এই সমস্যা মোকাবেলায় ভূমিকা রাখতে হবে। যানজট নিরসনে জেলা পুলিশের আন্তরিকতার কোন অভাব নেই তবে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে পরিবহন সংশ্লিষ্টসহ সকলকে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবার জেলা পুলিশ যানজট নিরসনে সড়কে কঠোর অবস্থায় থাকবে বলে জানান জেলা পুলিশের এই কর্ণধার।
.
পুলিশ সুপার আরও বলেন- সাধারন মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে সেজন্য শহরের বিভিন্ন বিপণী বিতান, দোকানপাট ও মার্কেট গুলোতে তদারকি জোরদার করাসহ অতিরিক্ত পুলিশ মোতাযেন করা হবে। এছাড়াও ঈদ যাত্রায় সাধারণ মানুষ যেনো নির্বিঘ্নে গন্তব্যে পৌছতে পারে সেই ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com