রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ

হঠাৎ করে ঢাকায় মুস্তাফিজ, কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে
হঠাৎ করে ঢাকায় মুস্তাফিজ, কিন্তু কেন?

আইপিএলের চলতি আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলতে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ফিজের শুরুটাও হয়েছে স্বপ্নের মতন। চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে মুস্তাফিজ শিকার করেছেন আসরের সর্বোচ্চ ৭ উইকেট। আইপিএলে পার্পল ক্যাপ ধরে রেখেছেন নিজের কাছে।

তবে চেন্নাইয়ের হয়ে এমন দারুণ অভিষেকের পর হঠাৎ আসরের মাঝে দেশে ফিরলেন মুস্তাফিজ। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যার ফ্লাইটে ঢাকা এসেছেন তিনি। জানা গেছে বিসিবির জরুরি তলবে অনিচ্ছা সত্ত্বেও আইপিএল থেকে তড়িঘড়ি দেশে ফিরেছেন মুস্তাফিজ।

এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর ভিসা আবেদন এবং ফিঙ্গারপ্রিন্টের জন্যে জরুরি ভিত্তিতে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজ। চলতি বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।

জানা গেছে, ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই আগামীকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, ‘বৃহস্পতিবার স্কোয়াডের সম্ভাব্য সকল ক্রিকেটারকে থাকতে হবে ভিসার কাজের জন্য।’

এদিকে পরের দিনই (৫ এপ্রিল) রয়েছে চেন্নাই সুপার কিংসের চতুর্থ ম্যাচ। এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। তবে ভিসা প্রক্রিয়া শেষ করতে বিলম্ব হলে এই ম্যাচ মিস করতে পারেন মুস্তাফিজ। তাই চেন্নাই নিজেদের অন্যতম সেরা এই বোলারকে ছাড়তে রাজি ছিল না।

চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ ঘরের মাঠে (৮ এপ্রিল) হবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। চলমান আইপিএল গত ২২ মার্চ থেকে শুরু হয়ে চলবে আগামী ২৬ মে পর্যন্ত। তবে আন্তর্জাতিক সূচির ব্যস্ততার মুস্তাফিজকে বিসিবি ছাড়পত্র দিয়েছে ১২ মে পর্যন্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com