ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা।
বুধবার (৩ এপ্রিল) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাফেটেরিয়াতে এ আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা: হেলিশ রঞ্জন সরকার।
ইফতারের আগে মুসলিশ উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
আয়োজনটি সম্পন্ন করতে সমন্বয়কারী হিসেবে কাজ করে মো: মাসুদ আলম। সাথে সহযোগিতা করে মোশারফ হোসেন আশরাফ, মো: মামুন, আতিকুল ইসলাম আতিক, আজিজুল হক টনি প্রমুখ।