সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

মসজিদের ওযুখানা থেকে উদ্ধার নবজাতককে দত্তক নিতে হাসপাতালে শতাধিক দম্পতি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে
মসজিদের ওযুখানা থেকে উদ্ধার নবজাতককে দত্তক নিতে হাসপাতালে শতাধিক দম্পতি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর পূর্ব পাড়া গ্রামের নুরে এলাহী জামে মসজিদের ওযুখানায় অজ্ঞাত পরিচয় এক ফুটফুটে নবজাতক ছেলে  শিশু পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১:০০ টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় হোসেনপুর থানা পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে ওই ফুটফুটে নবজাতকে দত্তক নিতে সকাল থেকে কমপক্ষে শতাধিক দম্পতি হাসপাতালে ভীড় জমান।
মসজিদের ওযুখানা থেকে উদ্ধার নবজাতককে দত্তক নিতে হাসপাতালে শতাধিক দম্পতি
খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, উপজেলা নিবার্হী কর্মকর্তা অনিদ্র্য মন্ডলসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগণ হাসপাতালে এসে নবজাতকের খোঁজ খবর নেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ওই দিন গভীর রাতে ওযুখানায় ওই শিশুটির কান্নার শব্দ পেয়ে আশপাশের বাসিন্দারা সেখানে জড়ো হন। পরে উপস্থিত লোকজন প্রথমে ইউপি চেয়ারম্যান ও পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।
উপজেলার শাহেদল ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন জানান, যে কোনো অনৈতিক সম্পর্কের জেরে জন্ম নেয়া ওই নবজাতকটি মাহে রমজানে এমন নির্মমতার শিকার হয়েছে। যা খুবই অমানবিক।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসান জিকো জানান, খবর পেয়ে তিনি দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে ছুটে যান এবং বাচ্চাটিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে নিবিড় পরিচর্যার জন্য নবজাতককে কেবিনে স্থানান্তরসহ নতুন কাপড় চোপড় ও খাবারের জন্য দুধের ব্যবস্থা করেন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলেও জানান তিনি।
এসময় থানা পুলিশ ছাড়াও হাসপাতালে ডিউটিরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ফুটফুটে নিষ্পাপ শিশুর অভিভাবকদের খোঁজে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যরাও সক্রিয় রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com