সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক মৎস্য খামারীর পুকুরে বিষ দিয়ে আনুমানিক আট লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। বিল্লাল হোসেন ওই গ্রামের হাজী তাহের আলীর ছেলে।

ভুক্তভোগী বিল্লাল হোসেন বলেন, বাড়ির উত্তর পাশে প্রায় ২০ কাঠা জায়গার ওপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছি। এবার ওই পুকুরে রুই, কাতল, মৃগেল, কারফু ও পুটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। কিছুদিনের মধ্যেই মাছ গুলো বাজারে বিক্রির যোগ্য হয়ে উঠতো।

তিনি বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে পুকুরে গিয়ে দেখি সব মাছ পানিতে ভেসে উঠেছে। বৃহস্পতিবার রাতের কোন এ সময় পূর্ব শত্রুতার জেরে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। আমাকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্যই মূলত প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, এ বিষয়ে কেউ আমাদের অবগত করেনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com