মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মেসির গোলও জেতাতে পারলো না মায়ামিকে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে
মেসির গোলও জেতাতে পারলো না মায়ামিকে

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরেছেন মেসি। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ফেরার ম্যাচেও জেতা হলো না মায়ামির। চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল কলোরাডো। এই ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে চার ম্যাচ পর ফিরলেন মেসি। বদলি হিসেবে নেমে একটি গোলও করেছেন। তার ফেরার ম্যাচে মায়ামি, কলোরাডো কেউ কাউকে ছেড়ে কথা বলেনি।

মায়ামি বল দখলে রেখেছিল ৫৯ শতাংশ ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৭ শট। অন্যদিকে ৪১ শতাংশ বল দখলে রেখে কলোরাডো প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ৪ শট। রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয় ২-২ গোলে।

এর আগে মেসির ম্যাচ খেলার ফিটনেস নিয়ে পূর্ণাঙ্গ ধারণা পেতে এদিন অন্তত ১০ মিনিট খেলানোর কথা জানিয়েছিলেন মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে প্রায় এক মাস তিনি মাঠের বাইরে ছিলেন। এর মাঝে মায়ামি চার ম্যাচ ও আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচে পায়নি বিশ্বকাপজয়ী অধিনায়ককে। এমএলএস টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে এদিন জয় পেতে হতো মায়ামির। তবে সেটি না হলেও অন্তত তারা পূর্ণ তিন পয়েন্ট হারায়নি।

মায়ামির মূল একাদশে না থাকা মেসি নেমেছেন দ্বিতীয়ার্ধেই। ৪৬ মিনিটে মিডফিল্ডার লসন সাদারল্যান্ডের পরিবর্তে মেসিকে নামায় মায়ামি। মেসি ফিরতে না ফিরতেই মায়ামি আরও এক গোল হজম করতে বসেছিল। ৪৮ মিনিটে কলোরাডোর মিডফিল্ডার কোল ব্যাসেট ডান পায়ে শট নেন। তবে মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার তা প্রতিহত করেছেন।

এই ড্রয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৮ ম্যাচে ৩টি করে জয় ও ড্র নিয়ে ১২ পয়েন্ট পেয়েছে মায়ামি। তাদের অবস্থান টেবিলের দুইয়ে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা নিউইয়র্ক রেডবুলসের পয়েন্ট ১৪।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com