মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

নওগাঁয় ঈদে আনন্দে মদপান, প্রাণ গেল ৩ বন্ধুর

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে
নওগাঁয় ঈদে আনন্দে মদপান, প্রাণ গেল ৩ বন্ধুর
নওগাঁর মান্দায় বাংলা মদ পানে বিষষ্ক্রিয়ায় তিন বন্ধু মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো একজন গুরুত্বর আহত হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলায় ভারশোঁ ইউনিয়নের বিল উত্তরাইলে তালতলিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে সারিকুল ইসলাম (১৮), রশিদের ছেলে আশিক(১৮) ও প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নিশাত (১৭)। তবে আহত অপরজন রাজশাহী থাকায় তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
জানা গেছে- ঈদকে কেন্দ্র করে দারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নিশাত পাকুরিয়া গ্রামে বন্ধুদের সাথে দেখা করতে যায়। এসময় সারিকুল ইসলাম, আশিক ও নিশাত সহ কয়েকজন উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিল উথরাইল বিলের তালতলিতে বাংলা মদের সাথে কিছু মিশিয়ে পান করে বলে জানা যায়। এতে বিষস্ক্রিয়ায় ঘটনা স্থলেই তিনজন মারা যায়। অপর জন গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আনন্দ কুমার বলেন, বিকেল সাড়ে ৫টায় যখন দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয় তার আগেই মারা যায়। আর অপর জনকে নিয়ে আসা হয়নি। তবে শুনেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 
মান্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক তিনজনকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বাংলা মদ পানে বিষষ্ক্রিয় এমনটা হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com