মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

গ্রেফতার থেকে বাঁচতে নাম-ঠিকানা পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিল এই প্রতারক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে
গ্রেফতার থেকে বাঁচতে নাম-ঠিকানা পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিল এই প্রতারক

ময়মনসিংহ সি.আর মামলার ১২ লক্ষ টাকা জরিমানা এবং এক বছর কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী প্রতারক মিনহাজ নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। 

র‌্যাবের প্রেস নোট থেকে জানা যায়, ময়মনসিংহ সিআর মামলা ২৫৮/২১ এর বিচার শেষে বিজ্ঞ বিচারক, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, ময়মনসিংহ গত ২৭/০৩/২০২৩খ্রি. আসামী মিনহাজ আহমেদ (২৮), পিতা- ফিরোজ আহম্মেদ সাং-যশোদল, থানা ও জেলা-কিশোরগঞ্জ এর বিরুদ্ধে বিজ্ঞ আদালত আসামীকে ১২ লক্ষ টাকা জরিমানা এবং ১ (এক) বছর কারাদন্ডপ্রাপ্ত প্রধান করেন। সাজা থেকে বাঁচতে উক্ত আসামী দেশের বিভিন্ন জায়গায় তার নাম ও ঠিকানা পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিল।

তাকে গ্রেফতারের জন্য র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় তার অবস্থান নিশ্চিত করে।

দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার (১৩ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল এলাকা হইতে র‌্যাবের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিনহাজ আহমেদ (২৮) কে গ্রেফতার করে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির জানান, প্রতারণার মত জঘন্য ঘটনার বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com