রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা
ঢাকঢোল পিটিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ এপ্রিল) সকালে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সবার মাঝে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ভাত পরিবেশন করা হয়।
মঙ্গল শোভাযাত্রায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন, ওসি (তদন্ত) মো. টুটুল, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, নির্বাচন অফিসার উত্তম কুমার সরকার, পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: কাইরুম, হোসেনপুর মডেল প্রেসক্লাব সভাপতি তারেক নেওয়াজ, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সঞ্চিত চন্দ্র শীল, মোহনা টিভির উপজেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংবাদিক মোঃ শামীম সরকার, মাহ্ফুজ রাজা, মোঃ সোহেল মিয়া প্রমূখ।
.
উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পহেলা বৈশাখ উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com