বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন কিশোরগঞ্জের খলিলুর রহমান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৬৫৭ বার পড়া হয়েছে
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন কিশোরগঞ্জের খলিলুর রহমান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বৌলাই ইউনিয়নের কৃতি সন্তান মো: খলিলুর রহমান। তিনি রাঙামাটি সরকারী কলেজের গণিত বিভাগের প্রভাষক।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের গত ৮ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে মোঃ খলিলুর রহমানকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি প্রদানের যোগ্য বলে ঘোষণা করা হয়।

তার পিএইচডির গবেষণার বিষয় ছিল- “ Numerical study of unsteady laminar multiphase flow through a rectangular curved duct.” এবং তত্ত্ববাধয়ক হিসেবে ছিলেন বুয়েটের গণিত বিভাগের স্বনামধন্য অধ্যাপক ডঃ মোঃ আব্দুল হাকিম খান।

তিনি গবেষণাকালীন বিদেশের একাধিক বিখ্যাত জার্নালে সাতটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন।

খলিলুর রহমান কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কাঠালিয়া গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ ফজলুর রহমান এবং মাতার নাম মরহুম মেহেরুন নেসা। তিনি নানশ্রী উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক এবং সরকারী গুরুদয়াল কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

৩৩ তম বিসিএসের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করে বিভিন্ন সরকারী কলেজে শিক্ষকতা করেছেন। বর্তমানে রাঙামাটি সরকারী কলেজের গণিত বিভাগে কর্মরত আছেন।

ব্যক্তি জীবনে তিনি দুইজন কন্যা সন্তানের জনক এবং তার সহধর্মীনি বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মরত। উল্লেখ্য তিনি বুয়েট থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পূর্বে একই প্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রিও অর্জন করেছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com