সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কিশোরগঞ্জে ন্যাশনাল লাইফের ঈদ পুনর্মিলনী ও  বীমা দাবি পরিশোধ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ন্যাশনাল লাইফের ঈদ পুনর্মিলনী ও  বীমা দাবি পরিশোধ

দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসে ঈদ পুনর্মিলনী, বীমা দাবি পরিশোধ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘নিশ্চিত ভবিষ্যতের সুহৃদ সাথী’ শ্লোগানকে ধারণ করে সাফল্য ও অগ্রগতির ৪০ বছরের ন্যশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড বৃহস্পতিবার  (১৮ এপ্রিল) কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসের আয়োজনে বেলা ১১ টায় ঈদ পুনর্মিলনী, মৃত্যু দাবী পরিশোধ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পর পর তিনবার স্বর্ণপদক প্রাপ্ত, সহকারী ভাইস প্রেসিডেন্ট, কিশোরগঞ্জ মনিটরিং এরিয়ার এরিয়া প্রধান একে এম আসাদুল্লাহ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীমা বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত, পর পর ৯ বার স্বর্ণপদকপ্রাপ্ত, ঢাকা প্রদান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার। 
প্রধান অতিথি ঢাকা প্রদান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার বলেন, বেসরকারি খাতে প্রথম জীবন বীমা কোম্পানী হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সক্ষম হয়েছি। গ্রাহকের স্বার্থ রক্ষায় আমরা সময়মত বীমা দাবি পরিশোধকে অগ্রাধিকার দিয়ে থাকি। উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জ মনিটরিং এরিয়ার  তাড়াইল, করিমগঞ্জ, পাকুন্দিয়া, বাজিতপুর, অষ্টগ্রাম ও নান্দাইল উপজেলার অনেক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে গ্রাহকের মাঝে মৃত্যু দাবীর চেক হস্তান্তর করেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com