শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে
তাড়াইলে কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে কিশোরগঞ্জের তাড়াইলে।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্হানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
তাড়াইল উপজেলা কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিম উদ্দীন ভুঁইয়া’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী। এসময় উপজেলার সাতটি ইউনিয়নের আ’লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কৃষকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্য উল্লেখ করে বলেন, সরকার বাংলাদেশকে একটি উন্নত ও শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলার পথে কৃষি ও কৃষকদের পেছনে ফেলে রাখবে না। তাঁর সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, আমরা উন্নত হব, তবে আমরা আমাদের কৃষক ও কৃষিকে বাদ না দিয়ে আমরা শিল্পোন্নত হয়ে উঠব। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের অধিকার রক্ষা করা। কারণ, খাদ্য ও পুষ্টি কৃষি সরবরাহ করে কৃষিই আমাদের বাঁচিয়ে রেখেছে। আলোচনা সভা শেষে কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপনের কেক কাটা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com