শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ
কিশোরগঞ্জের হোসেনপুরে লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের। এ ছাড়া লোডশেডিংয়ের প্রভাবে ইন্টারনেটের গতি কম থাকায় অনেক সময় ব্যাংক থেকে টাকা উত্তোলন করতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। বিশেষ করে করে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের এ অবস্থা খুবই ভয়াবহ। অনেক গ্রামে ২৪ ঘন্টায় এক ঘণ্টার বেশি বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকেরা।
ভুক্তভোগী উপজেলার শাহেদল গ্রামের লাদেন মিয়াসহ অনেকেই, জানান গত বৃহস্পতিবার রাত-দিন মিলে এক ঘন্টার বেশি বিদ্যুৎ পায়নি তারা। বিদ্যুৎতের এমন ভেলকিবাজি উপজেলার অন্যান্য এলাকাতেও। এহেন পরিস্থিতিতে হোসেনপুরের সর্বত্রই লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
হোসেনপুর পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার জন্য ৫৫ হাজার গ্রাহকের বিপরীতে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের মোট চাহিদা রয়েছে ১৫ মেগাওয়াট। সেখানে তারা চাহিদার এক তৃতীয়াংশ পাচ্ছে। এর মধ্যে পৌর এলাকায় চাহিদা রয়েছে আড়াই থেকে পৌনে তিন মেগাওয়াট। তাই উপজেলার ৬টি ফিডার এক সাথে সচল রাখতে পারছে না বিদ্যুৎ সংশ্লিষ্ট সাবষ্টেশন কতৃপক্ষ। তাই বাধ্য হয়েই অন্য সব ফিডারগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে হোসেনপুর পৌর এলাকায় লোডশেডিংয়ের মাত্রা কিছুটা কম হলেও গ্রামাঞ্চলে অনেক বেশি হচ্ছে।
উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের আব্দুস সালাম জানান, গত রমজান মাসে তাদের সেহেরি খেতে হয়েছে মোবাইল ফোনের আলো দিয়ে। বর্তমানে আরো ভয়াবহ অবস্থা বিরাজ করছে।
উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল গ্রামের শামীম আহমেদ জানান, লোডশেডিংয়ের কারণে ফ্রিজে রাখা মাছ মাংস সব নষ্ট হয়ে পড়েছে। তিনি আক্ষেপ করে বলেন, মনে হয় আমরা ভিন্ন গ্রহের মানুষ। অথচ বিদ্যুৎ বিল ঠিকই দিতে হচ্ছে আগের হার মতোই।
.
এ ব্যাপারে হোসেনপুর পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফেরদৌস আহমেদ জানান, কয়েকদিন ধরে গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় ও সেচ মৌসুমের কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে গেছে। ফলে লোডশেডিংয়ের তীব্রতাও বেড়েছে। আমাদের চাহিদা ১৫ মেগাওয়াট হলেও গ্রিড থেকে এখন ৫-৬ মেগাওয়াট পাচ্ছি। তবে বরাদ্ধ বেশি পাওয়া গেলে হোসেনপুরে লোডশেডিং থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com