বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

মাধবদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে
মাধবদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সাফকাত জামিল ইবান (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত সাফকাত জামিল ইবান সদর উপজেলার মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত জাকারিয়া জামিলের ছেলে এবং শেখেরচর বাজারের কাপড় ব্যবসয়ী ছিলেন।

মৃত সাফকাত জামিলের পরিবারের সদস্যরা জানান, স্ত্রী এবং তিন বছর বয়সী মেয়েকে নিয়ে নারয়াণগঞ্জে তার নানু বাড়ি থেকে ঈদ পরবর্তী বেড়ানো শেষ করে নিজ বাড়ি ফিরছিলেন ইবান। এসময় তীব্র তাপদাহের ফলে আক্রান্ত হন হিটস্ট্রোকে। পরবর্তীতে বাড়ি ফিরেও অজ্ঞান এবং অতিরিক্ত ঘামে স্বস্তিবোধ না করায় সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। সদর হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার ডা. মাহমুদুল কবির বাশার জানান, পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রচণ্ড রৌদ্রের মাঝে চলাফেরা এবং প্রচুর ঘামের ফলেই অজ্ঞান হয়ে যায় ইবান। তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে হিট স্ট্রোক মনে হলেও তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com