শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চাচা-ভাতিজির

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চাচা-ভাতিজির

ময়মনসিংহ নগরীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় চাচা-ভাতিজি নিহত হয়েছেন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। রেললাইনে উঠে যাওয়া অটোরিকশাকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে তারা কাটা পড়েন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর পঁচাপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের উজান বাড়েরা গ্রামের আবদুর রহমান (৬২) ও তার ভাতিজি শেফালি আক্তার (৪৫)।

এদিকে ট্রেনটি আটকা পড়ায় জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১২টায় ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন অতিক্রম করে জামালপুরের দিকে যাচ্ছিল। জংশনের কাছাকাছি এলাকায় মিন্টু কলেজ ও নতুন বাজার রেলক্রসিংয়ের মাঝে পঁচা পুকুরপাড় এলাকায় ক্রসিংয়ে ট্রেনটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন নারী ও পুরুষের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলেই একজন নারী ও পুরুষ মারা গেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com