শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে তীব্র গরমে খাবার স্যালাইন বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে
তাড়াইলে তীব্র গরমে খাবার স্যালাইন বিতরণ
বৈশাখ মাসে চলছে সারাদেশে প্রচণ্ড তাপদাহ ও তীব্র গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছে না সাধারণ মানুষ। রিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন।
.
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পথচারীদের মাঝে এসব খাবার স্যালাইন বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন উদ্যোগকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়ে সাচাইল গ্রামের জোসনা বেগম (৫০) বলেন, প্রচণ্ড তাপ ও তীব্র গরমের কারণে ঘর থেকে মানুষ বিনা প্রয়োজনে বাহির হচ্ছে না। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর দিয়ে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ আমার হাতে খাবর স্যালাইন তুলে দিলে ডা. আলমাছ স্যার। আমি খুব খুশি। আমি স্যারের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন।
.
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন বলেন, তীব্র গরম ও প্রচণ্ড তাপদাহে পুড়ছে সারাদেশ। এ সময় সবচেয়ে কষ্টে থাকে রিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অল্প পরিসরে হলেও খাবার স্যালাইন বিতরণের ব্যবস্থা করেছি। এটি চলমান থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com