শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে সিগারেটের আগুনে পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে
তাড়াইলে সিগারেটের আগুনে পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি 

কিশোরগঞ্জের তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের অপর পার্শ্বের রাজন মিয়ার পেট্রোলের দোকানের কন্টেইনারে জ্বলন্ত সিগারেটের আগুনের উচ্ছিষ্টাংশ থেকে আশপাশের দোকান ও বসতঘরে আগুন ছড়িয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান ও চারটি বসতঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুর ১২ টা ৩০ মিনিটে সাচাইল গ্রামের আবদুল হাই’র ছেলে রাজন মিয়ার খুচরা পেট্রোলের দোকানে সিগারেটের আগুনের উচ্ছিষ্টাংশ পেট্রোলের কন্টেইনারে পড়ে যায়। আর তা থেকেই আগুন আশপাশে ছড়িয়ে যায়। খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিসের দুটি গাড়ি, করিমগঞ্জ থেকে একটি গাড়ি এবং নান্দাইল থেকে একটি গাড়ি গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী আজহারুল ইসলাম গোলাপ, আলেক মিয়া, আসাদ মিয়া, রফিক মিয়া ও শফিক মিয়া বলেন, আমাদের দোকানপাট ও বসতঘর আগুনে সব আসবাবপত্র পুড়ে গেছে। আমরা নি:স্ব ও সহায়-সম্বলহীন হয়ে গেলাম।

কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মাদ এনামুল হক দৈনিক শতাব্দীর কন্ঠ’কে জানান, রাজন মিয়ার দোকানের পেট্রোলের কন্টেইনারে বিড়ি-সিগারেটের আগুন থেকে আগুন লাগে। আগুনে চারটি দোকান, চারটি বসতঘরের বেশির ভাগ অংশই পুড়ে যায়। এজন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। নির্ধারণের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com