মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, আপিল বিভাগের সিপিএলএ নম্বর ১৬০৮/২০২৪ এর ১৬ মের আদেশ প্রতিপালনের সুবিধার্থে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর উপজেলা পরিষদের নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। আর ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে শাহীন রহমান একমাত্র প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com