মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

এনএনএস কর্তৃক রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে
এনএনএস কর্তৃক রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) কর্তৃক নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী এর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডা. মো: আনোয়ারুল কবীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল।

কর্মশালায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার উপরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জাতীয় পুষ্টিসেবার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. জান্নাতুন নাঈম।

এছাড়া সেমিনারে ডা. মো: হাবিবুর রহমান, উপপরিচালক (স্বাস্থ্য), রাজশাহী জেলার সিভিল সার্জন, রাজশাহী বিভাগের নিরাপদ খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি, নিপসমের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শিবলী জামান ও বিভিন্ন জেলার স্যানিটারী ইন্সপেক্টরবৃন্দ আলোচনায় অংশ নেন।

সভায় নিরাপদ খাদ্য উৎপাদন, বাজারজাতকরণ ও পরিবেশনের উপর গুরুত্বারোপ করা হয় এবং খাদ্য উৎপাদন, বাজারজাতকরণ ও পরিবেশনের সাথে জড়িতদের সচেতন করার বিষয়ে সংশ্লিষ্টদের সহায়তা কামনা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com