রবিবার (১৯ মে) সন্ধ্যায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর চা বাগানের হাইতলা এলাকায় টাকা বিলির সময় গণপিটুনির ঘটনা ঘটে। আহত ছালেক মিয়া মুন্সিবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং তিনি মটর সাইকেল প্রতিকের রওনক আহমদ অপুর সমর্থক।
ফটিক কুর্মি বলেন, ‘শুনেছি চেয়ারম্যান ছালেক বাগানে টাকা বিতরণ করে ভোট কিনছিলেন। শ্রমিকরা তাকে পিটিয়ে আমার বাড়ির দিকে ধাওয়া করলে। তিনি আমার বাড়িতে আহত হয়ে আশ্রয় নেন।’
চা শ্রমিক নিয়তি রিকমন বলেন, ‘ছালেক মিয়া আমাদেরকে ৫শত টাকা দিয়ে মটর সাইকেলে ভোট দিতে বলেন। এতে আমরা রাজি হইনি তাই তাকে মানুষ মেরেছে।’
রাজনগর ওসি তদন্ত মির্জা মাজহারুল আনোয়ার বলেন, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। আহত চেয়ারম্যানকে উদ্ধার করে নিয়ে আসি।’