মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

রাজশাহীতে পুষ্টি বিষয়ক মাল্টি সেক্টরাল সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে
রাজশাহীতে পুষ্টি বিষয়ক মাল্টি সেক্টরাল সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত 
রাজশাহীতে জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) কর্তৃক পুষ্টি বিষয়ক মাল্টি সেক্টরাল সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী এর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। কমর্শালায় সভাপতিত্ব করেন ডা. মো: আনোয়ারুল কবীর, পরিচালক (স্বাস্থ্য),  রাজশাহী বিভাগ। 
কর্মশালায় পুষ্টি বিষয়ক মাল্টি সেক্টরাল সমন্বিত কার্যক্রমের উপরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জাতীয় পুষ্টিসেবার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. নাজমুল আহসান। এছাড়া সেমিনারে ডা. মো: হাবিবুর রহমান, উপপরিচালক (স্বাস্থ্য), রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জনবৃন্দ, রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশ নেন।
.
বক্তারা কর্মশালায় আর্থিক সক্ষমতা, স্থাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত জ্ঞানের অভাব, বাল্যবিবাহ, গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা বিষয়ে অসচেতনতা, ঘন ঘন সন্তান প্রসব, ব্যবস্থাপনাগত ত্রুটি প্রভৃতি বিষয়কে অপুষ্টির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। সভায়  অপুষ্টিরোধে ব্যপকভিত্তিক প্রচার কার্যক্রম পরিচালনা এবং সকল দপ্তরের সমন্বয়ের উপর গুরুত্বারোপ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com