মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

চাটমোহরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে
চাটমোহরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা জেলার চাটমোহর উপজেলায় চাটমোহর ডিবেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অপ্রতিরোধ্য ১.০। প্রতিযোগিতায় সারা দেশ থেকে মোট ২৪ টি দল অংশগ্রহণ করে।

সোমবার (২৭ মে) বিকেলে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার এ ফাইনালে সরকারি দল হিসেবে নেভিএন্স ডিবেটিং সোসাইটি এবং বিরোধী দল হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম অংশগ্রহণ করে। এ আয়োজনে চ্যাম্পিয়ন হয় বিরোধী দল তথা বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম এবং সেরা বিতার্কিক হয় নেভিএন্স ডিবেটিং ক্লাবের সদস্য সাকিব হাসান সিফাত।

ফাইনাল পর্বের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডিবেট ফোরামের সভাপতি মোনাসিব ফয়সাল তন্ময়, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি আমেনা আক্তার হীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ উজ্জ্বল মিয়া এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহরের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শরিফ মাহমুদ সরকার সঞ্জু, চাটমোহর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান, অধ্যাপক বায়েজীদ বোস্তামী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেদোয়ানুল হালিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চাটমোহর ডিবেট ক্লাবের সিনিয়র মডারেটর সাওদা জাহান রিশা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com