মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

শ্রীমঙ্গলে র‌্যাবের জালে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ আটক-১

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গলে র‌্যাবের জালে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ আটক-১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। রবিবার (২৬ মে) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জাগছড়া চা বাগানের ১৪ নং সেকশন এলাকা থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির সিলেট এর দক্ষিণ সুরমা থানার পিরোজপুর এলাকার বাসিন্দা আলী হোসেন ওরফে দেলোয়ার (৩২)।
র‌্যাব জানায়, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের ১৪ নং সেকশন এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের কাছে সংবাদ ছিলো যে, সেখানে মাদক সিন্ডিকেটের কিছু সদস্য একত্রিত হয়ে মাদক সেবন ও মাদক কারবারে লিপ্ত রয়েছে।  
এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিন্ডিকেটের কিছু সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায়। তবে সেখানে উপস্থিত একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। এসময় তার কাছ থেকে প্রায় ৪৪০০ পিস ইয়াবা, ৩ বোতল বিদেশী মদ, ৩ বোতল ফেনসিডিল এবং ২ রাউন্ড গুলি ভর্তি ১ (এক) টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির উশৃংখল ও উদ্ধত আচরণ, কথা বলার ধরণ, বাংলা ও বৃটিশ উচ্চারণ র‌্যাবের কাছে সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি চমকপ্রদ কিছু তথ্য দিয়েছেন, যা অধিকতর তদন্তের দাবি রাখে। তার স্বীকারোক্তি অনুযায়ী তিনি মাদক সেবনকারী এবং মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া তার প্রকৃত নাম দেলোয়ার হোসেন। তিনি বৃটিশ নাগরিক বলে ধারণা করা যায়। সে আলী হোসেন নাম ধারণ করে আত্মগোপনে দীর্ঘদিন সিলেটে বসবাস করছেন।

তবে র‌্যাবের তরফ থেকে এসকল তথ্যের ব্যপারে অধিকতর তদন্ত করা হবে। তিনি বাংলাদেশে অবস্থানকালে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন বলে ধারণা করা যায়। আলোচিত দেলোয়ার মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য।

আটককৃত আলী হোসেন ওরফে দেলোয়ারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com