বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

রাজশাহীতে অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত 
রাজশাহীতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দিনব্যাপী কর্মশালাটি রাজশাহীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সকাল ১১ টা হইতে বেলা ১ টা পর্যন্ত এবং দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ এর উপর আলোচনা হয়।
রাজশাহীতে অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত 
উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ হুমায়ুন কবীর (অতিরিক্ত সচিব), বিভাগীয় কমিশনার, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ হিরুজ্জামান (এনডিসি) পরিচালক (প্রশাসন), জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম আহমেদ, জেলা প্রশাসক, রাজশাহী।
.
২য় পর্বে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর উপর আলোচনা হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রুহুল আমিন খান (অতিরিক্ত সচিব), ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, যুগ্মসচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরফদার মো: আক্তার জামীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রাজশাহী।
.
কর্মশালায় জেলা প্রশাসন, রাজশাহী, জেলা সমাজসেবা, রাজশাহী এবং জাতীয় প্রোতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং ব্যক্তিগণও উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com