শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পূবালী ব্যাংক তাড়াইল উপ শাখার ক্যাশ রিসাইকেলার মেশিন উদ্বোধন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে
পূবালী ব্যাংক তাড়াইল উপ শাখার ক্যাশ রিসাইকেলার মেশিন উদ্বোধন

গ্রাহকদের আধুনিক ও উন্নত সেবা প্রদানের জন্য পূবালী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জের তাড়াইল উপশাখার ৪শ’ ৫৬ তম Cash Recycler Machine (CRM) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

মঙ্গলবার (৪ জুন) বেলা ১১ টায় তাড়াইল সদর বাজার আছিয়া প্লাজা পূবালী ব্যাংক লিমিটেড তাড়াইল উপশাখার ব্যবস্হাপক অসীম চন্দ্র তালুকদারের সার্বিক তত্বাবধানে ক্যাশ রিসাইকেলার মেশিন উদ্বোধনে সভাপতিত্ব করেন, পূবালী ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্হাপক ও শাখা প্রধান এহসানুল হক।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্হাপক ও অঞ্চল প্রধান মনিরুল ইসলাম, তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা এসএম আবু মোতালিব, পূবালী ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার দীপক কুমার খাসনবীশ, সোনালী ব্যাংক তাড়াইল শাখার ব্যবস্হাপক কামরুজ্জামান, কৃষি ব্যাংক তাড়াইল শাখার ব্যবস্হাপক কামরুজ্জামান, তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদির, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনোরঞ্জন তালুকদার প্রমূখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, ক্যাশ রিসাইকেলার মেশিন সেবা চালু হওয়ার ফলে এখন থেকে গ্রাহকরা নগদ টাকা উত্তোলনের পাশাপাশি কার্ডের মাধ্যমে অথবা কার্ড ছাড়াও টাকা জমা করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেড তাড়াইল উপশাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com