মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

রাজশাহীতে শিশুশ্রম নিরসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে শিশুশ্রম নিরসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর অংশ হিসেবে “শিশুশ্রম নিরসন” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রাজশাহী। সেমিনারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহী এর উপমহাপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।

এছাড়াও সেমিনারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, প্রাণ এগ্রো লিমিটেড, এসএমসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

সেমিনারে বক্তারা শিশুশ্রমের কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিশুশ্রমের জন্য আর্থিক অসচ্ছলতা, বৃহৎ পরিবার, পারিবারিক ভাঙ্গণ, বেকারত্ব, সস্তা শ্রম, শিক্ষা ও সচেতনতার অভাবকে দায়ী করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম কমেছে। তবে সার্বিকভাবে ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম সম্পূর্ণভাবে নির্মূলের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com