শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ২২ মাসের কারাদণ্ড

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে
স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের ২২ মাসের কারাদণ্ড
কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে উত্ত্যক্ত করায় শিপন মিয়া  নামের এক যুবককে ২২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (০৮ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কেশেরা শামসুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে এ কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদাল। দণ্ডপ্রাপ্ত শিপন মিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
জানা গেছে, শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কেশেরা শামসুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে যুবক শিপন মিয়া ওই ছাত্রীকে অশ্লীল কথাবার্তা ও এক পর্যায়ে টানাহেঁচড়া করে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডলকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com