শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীন’কে গণসংবর্ধনা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে
তাড়াইলে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীন'কে গণসংবর্ধনা

তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীনকে উপজেলার সর্বদলীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের আয়োজনে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৮ জুন) বিকেল ৫ টায় তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদের সভাপতিত্বে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিভিন্ন সংগঠন ফুলের তোরা দিয়ে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।
.
উল্লেখ্য, গত ২৯ মে তৃতীয় ধাপের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী’কে (মোটরসাইকেল) সাত হাজার ৪৫১ ভোটের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো লাঙ্গল প্রতীক নিয়ে ৩৯ হাজার ৯শ’ ৩ ভোট পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com