শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে সার পাচারের ঘটনায় ডিলারের নামে মামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে সার পাচারের ঘটনায় ডিলারের নামে মামলা

 জেলায় পিকআপভ্যানে করে পাচারের সময় ৬০ বস্তা সার জব্দ। এ ঘটনায় জড়িত ডিলারের নামে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানশাহ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিসিআইসির তালিকাভুক্ত সার ডিলার মো. খালেকুজ্জামানসহ মোট তিনজনকে আসামি করা হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজার এলাকায় পিকআপভ্যানে করে সার পাচার করা হচ্ছিল। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে সারসহ পিকআপটি আটক করে। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তা ইউরিয়া ও ২০ বস্তা এমওপি সারসহ মোট ৬০ বস্তা সার জব্দ করে কিশোরগঞ্জ মডেল থানায় পাঠান। এ ঘটনায় শুক্রবার কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানশাহ বাদী হয়ে বিসিআইসির তালিকাভুক্ত সার ডিলার মো. খালেকুজ্জামানসহ তিনজনের নামে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, সার ডিলার মো. খালেকুজ্জামানসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।  

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com