শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

সুপার এইটে কার বিপক্ষে কখন খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে
সুপার এইটে কার বিপক্ষে কখন খেলবে বাংলাদেশ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে টাইগাররা।

এর মধ্যে আগামী ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শুরু হবে নাজমুল হোসেন শান্তর দলের। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। পরদিন রাত সাড়ে ৮টায় একই মাঠে ভারতের বিপক্ষে পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আর ২৫ জুন সুপার এইটে শেষ ম্যাচ বাংলাদেশের। ওইদিন সেন্ট ভিনসেন্টে সাকিবদের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপপর্বের খেলা শেষের পথে। আর মাত্র দুটি ম্যাচ বাকি। আজ রাত সাড়ে ৮টায় নিউজিলান্ডের মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি। আগামীকাল সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান।

বুধবার থেকে শুরু হবে সুপার ৮-এর খেলা। ইতোমধ্যে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

১৯ জুন রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র।

২০ জুন সকাল সাড়ে ৬টায় ‍মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

২০ জুন রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান।

২১ জুন সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

২১ জুন রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।

২২ জুন সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ।

২২ জুন রাত সাড়ে ৮টা মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

২৩ জুন সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-আফগানিস্তান।

২৩ জুন রাত সাড়ে ৮টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

২৪ জুন সকাল সাড়ে ৬টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

২৪ জুন রাত সাড়ে ৮টায় ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

২৫ জুন সকাল সাড়ে ৬টা বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

২৭ জুন সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইলান।

২৭ জুন রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনাল।

২৯ জুন রাত সাড়ে ৮টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com