শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নিকলীতে মেঘ-বৃষ্টি উপেক্ষা করে পর্যটকদের উপচে পড়া ভিড়

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে
নিকলীতে মেঘ-বৃষ্টি উপেক্ষা করে পর্যটকদের উপচে পড়া ভিড়

হাওরবেষ্টিত কিশোরগঞ্জের নিকলী উপজেলার বেড়িবাঁধে প্রতি বছরের মতো এবারও মেঘ-বৃষ্টি উপেক্ষা করে পর্যটকদের উপচেপড়া ভিড় ছিল। পর্যটকদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যদের।

কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত চার উপজেলা হলো নিকলী, মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম। এর মধ্যে একমাত্র নিকলী সদরের সঙ্গে ঢাকা ও জেলা সদরের সড়ক যোগাযোগ রয়েছে। অন্য তিন উপজেলায় যাতায়াতের এক মাত্র মাধ্যম হলো ইঞ্জিনচালিত নৌকা কিংবা লঞ্চ।

নিকলী উপজেলা সদরকে রক্ষায় ২০০০ সালে নির্মিত হয় পাঁচ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ। বর্ষায় এই বাঁধে হাওরের ঢেউ সমুদ্র সৈকতের অনুভূতি এনে দেয়। গাছের ডালে পাখির কিচিরমিচির। এ ছাড়া রয়েছে খান মোহাম্মদ উলু খানের মসজিদ, চন্দ্রনাথ গোস্বামীর আখড়া, নারায়ণ গোস্বামীর আখড়া, লাল গোস্বামীর আখড়া ৪০০ বছরের বটবৃক্ষের নিচে কালী মন্দির, হাজী সাহেবের মাজার, মামুদচাঁন ফকিরের মাজার, কানাই শাহ মাজার সাহেব পীরের মাজার। আর আছে ঈশা খার স্মৃতিধন্য আদুরিনাথ গোস্বামীর আশ্রম,ছাতিরচর ঘোড়াদীঘা গ্রামের করচ বাগান, নদীর উত্তাল ঢেউ ইত্যাদি।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহদাৎ বুধবার দুপুরে বলেন, প্রায় ২০ বছর ধরে কিশোরগঞ্জের নিকলীর হাওরের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রচুর পর্যটক আসছেন। আইনশৃঙ্খলা রক্ষায় ঈদের এক দিন আগে থেকে ছয় দিন পর্যন্ত এখানে ২৪ ঘণ্টা পুলিশ নিয়োজিত রাখতে হয়।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার বলেন, ঈদের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রতিদিন প্রায় ২০/২৫ হাজার লোকের সমাগম ঘটে। এত মানুষের ভিড় দেখে আমি অবাক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com