বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীর হাওর থেকে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে
নিকলীর হাওর থেকে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি

কবি রজনীকান্ত সেন তার কবিতায় লিখে ছিলেন ‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই। তবে সময়ের সাথে সাথে বিলুপ্তির পথে সেই প্রতিভাবান ও শিল্পী পাখি বাবুই পাখি এবং তাদের বাসা।

এক সময় কিশোরগঞ্জের নিকলী উপজেলার আনাচে-কানাচে তালগাছের ডগায় ডগায় বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা চোখে পড়ত। দল বেঁধে উড়ন্ত বাবুই পাখির কিচিরমিচির শব্দে মুখরিত ছিল গ্রামের জনপদ। বিলুপ্ত প্রায় এই পাখির দৃষ্টিনন্দন বাসা হঠাৎ চোখে পরে জারুইতলা ইউনিয়নের সাজনপুর বাজার রাস্তায় মাথায় তাল গাছে।

বাবুই পাখির বাসা তৈরির পছন্দের শীর্ষে তাল গাছ, খেজুর গাছ ও নারিকেল গাছসহ উঁচু প্রজাতির বিভিন্ন গাছ। প্রাকৃতিক ভারসাম্য পরিবর্তনের পাশাপাশি এ ধরনের গাছের সংখ্যা কমে যাওয়ায় কমে আসছে বাবুই পাখির সংখ্যা।

বাবুই পাখি তিন ধরনের- দেশী বাবুই, দাগী বাবুই ও বাংলা বাবুই হয়ে থাকে। তবে বাংলা ও দাগী বাবুই এখন বিলুপ্তির পথে। বাবুই পাখির বাসা দেখতে অনেকটা উল্টানো কলসির মতো। এরা খড়ের ফালি, ধানের পাতা, তালের কচিপাতা, ঝাউ ও কাশবন দিয়ে বাসা বাঁধে। বাসা যেমন দৃষ্টিনন্দন, তেমনি মজবুত। বাসা তৈরির সময় দু’টি নিম্নমুখী গর্ত রাখে। অর্ধেক বাসা বাঁধার পর তার সঙ্গীকে খোঁজে। স্ত্রী বাবুইটির পছন্দ হলে মাত্র চার দিনে বাসা বাঁধার কাজ শেষ করে। বাসার নিম্নমুখী একটি গর্ত বন্ধ করে ডিম রাখার জায়গা করে। অন্যটি খোলা রাখে প্রবেশ ও বের হওয়ার জন্য। বাসার ভেতরে-বাইরে কাদা লাগিয়ে রাখে। ফলে ঝড়ে বা বাতাসেও টিকে থাকে বাসা। কথিত আছে রাতে বাসা আলোকিত করার জন্য জোনাকি পোকা ধরে এনে রাখে। সাধারণত মে থেকে আগস্ট বাবুই পাখির প্রজনন মৌসুম।

নিকলী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আবু হানিফ বলেন, বাবুই পাখিকে মূলত শিল্পী পাখি বলা হয়। প্রয়োজনীয় খাবার ও আবাসস্থল কমে যাওয়ায় দিন দিন পাখিটি সংখ্যা কমে আসছে। বাবুই পাখি নিড়িবিলি থাকতে পছন্দ করে। তাদের আবাসস্থল ও খাবারের অভাবে তাদের সংখ্যা কমে আসছে।পাখির বিলুপ্তি রোধে প্রত্যেকের সচেতন হওয়া উচিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com