শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

অবসর প্রসঙ্গে যা জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে
অবসর প্রসঙ্গে যা জানালেন সাকিব

চলতি বিশ্বকাপে বাংলাদেশের দলের সবচেয়ে অভিজ্ঞ দুই খেলোয়াড়ের একজন সাকিব আল হাসান। ৩৭ বছর বয়সী এ অলরাউন্ডারকে প্রায়ই অবসর নিয়ে প্রশ্ন শুনতে হচ্ছে। এর অবশ্য যথেষ্ট কারণও আছে। সাম্প্রতিক সময়ে হাসছে না সাকিবের ব্যাট। মূল শক্তির জায়গা যে বোলিং, সেখানেও সাকিবকে অনেকটা অচেনা লাগছে। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় একাদশে সাকিবের জায়গা নিয়েও প্রশ্ন শোনা যাচ্ছে মাঝেমধ্যে।

গতকাল ভারতের বিপক্ষে ৫০ রানে হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। সেখানে সাংবাদিকরা জানতে চাইলেন, এটাই তার শেষ বিশ্বকাপ কিনা। এমন প্রশ্নের জবাবে সাকিব জানিয়েছেন, দলের প্রয়োজনীয়তা ও নিজের মানসিকতা বুঝে সিদ্ধান্ত নেবেন তিনি, সময় হলে জেনে যাবে সবাই।

সাকিব আল হাসানের ভাষায়, ‘শেষ (টি-টোয়েন্টি বিশ্বকাপ)কি না, জানি না। পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব। এটা তো সিদ্ধান্ত নেবে আসলে ক্রিকেট বোর্ড। আমার নিজেরও ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত থাকতে পারে। তবে এগুলো আসলে এখনই এখানে আলোচনা করার বিষয় নয়। এগুলো সময়ের সঙ্গে হয়তো আলোচনা হতে পারে।’

সাকিব আরও বলেন, ‘উপভোগ না করলে তো অবশ্যই খেলার বিষয় নয়। তবে এগুলো এখন সময়ের ব্যাপার। যেহেতু অনেক বড় একটা বিরতি আছে, এরপর টেস্ট ম্যাচই বেশি খেলা হবে, স্বাভাবিকভাবেই মনোযোগ ওদিকেই বেশি চলে যাবে। তো সময়ের ওপরই ছেড়ে দেই। যখন সময় হবে, সবাই সব জেনে যাবে।’

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর টি-স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি। গতকালের সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিষয়টা মনে করিয়ে দেন সাকিবকে। এ সময় বাংলাদেশি অলরাউন্ডার বলেন, ‘বলেছিলাম যে, তখনও পর্যন্ত চিন্তা এরকম… চিন্তা তো বদলাতেই পারে। এগুলা নিয়ে আসলে আমি অনেক বেশি চিন্তিত নই।’

তাহলে ক্রিকেটকে বিদায়ের সময়টা কবে হতে পারে, এ প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘অনেক বড় বিরতি আছে সামনে। নিজের ওপর রিফ্লেক্ট করা যাবে, দলের প্রয়োজনীয়তা ভেবে দেখা যাবে। যদি দল মনে করে যে, আমাকে দরকার আছে, যদি আমি মনে করি দলে আমার দরকার আছে, এ ছাড়া আমার মধ্যে যদি আগ্রহটা থাকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি দলের হয়ে খেলব।‘আর যদি খেলার আগ্রহটা হারিয়ে ফেলি, আমি আর খেলাটা উপভোগ না করি, তাহলে আর খেলব না।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com