বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের নেতৃত্বে আনন্দ র্যালি শেষে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বও করেন তিনি।
রবিবার (২৩ জুন) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর ঘুরে কুলিয়ারচর বাজার বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদে এসে র্যালিটি শেষ হয়।
আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা মহিলা লীগ, পৌর মহিলা লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আনন্দ র্যালী শেষে কেক কাটা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার মাস্টার ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রধানসহ নেতৃবৃন্দ ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য হাবিবুল্লাহ কামাল।