শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

নিকলীতে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে
নিকলীতে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়ন, মা মাছ রক্ষা ও পোনা মাছ নিধন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সোমবার (২৪জুন) সকাল ৭ টা থেকে দুপুর পযর্ন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম উপজেলার গুরুই হাওরে অভিযান চালিয়ে ২০০ পিচ প্রতিটি ১০০ মিটার লম্বা চায়না দুয়ারি ও অবৈধ্য কারেন্ট জাল জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

পরে জব্দকৃত জাল জনসম্মুখে সদরের কুর্শা মোড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তাসহ তার অফিসের কর্মচারি, নিকলী থানা পুলিশের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার জানান, জাতীয় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উলেখ্য গত ২২ জুন শনিবার নিকলী হাওরে চায়না জালে অবাধে পোনা নিধন, বিক্রি হচ্ছে হাট-বাজারে শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর উপজেলা মৎস্য কার্যালয় এ অভিযান চালান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com