স্থানীয়রা জানান, সোমবার সকালে আজিজুল বরাক নদীতে সাকু পাড় হতে গিয়ে পড়ে যায়, তখন স্থানীয় লোকজন খোঁজাখোজি করলে তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে ডুবুরি এসে উদ্ধার কাজ চালালে দুপুরের দিকে তার মৃতদেহটি পাওয়া যায়।
খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।