মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

নিকলীর হাওরে বাড়ছে পর্যটক, নষ্ট হচ্ছে পরিবেশ

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে
নিকলীর হাওরে বাড়ছে পর্যটক, নষ্ট হচ্ছে পরিবেশ

কিশোরগঞ্জের নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলার প্রায় সবটুকু এলাকাজুড়ে বিস্তুত হাওর। এই হাওর উপভোগ করতে নিকলী বেড়িবাঁধ এলাকায় দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণপ্রেমীরা ছুটে আসেন কিশোরগঞ্জের নিকলী হাওরে। তবে পর্যটকদের ভিড় বাড়ায় প্রভাব পড়ছে হাওরের পরিবেশের ওপর।

প্রতিদিন কিশোরগঞ্জের চার উপজেলার হাওরে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। তবে এই পর্যটন শিল্প যেমন অর্থনৈতিক উন্নয়নের বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে, তেমনি তৈরি হচ্ছে পরিবেশ নষ্ট হবার ঝুঁকি। এতে হুমকির মুখে পড়েছে শুকনো মৌসুমে হাওর অঞ্চলের চাষাবাদ।

কিশোরগঞ্জের চার উপজেলা নিকলী, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম হাওর এলাকা হিসেবে পরিচিতি। বর্ষায় হাওরের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ছুটে আসেন প্রায় অর্ধলাখ প্রকৃতিপ্রেমী। এ হাওরের সৌন্দর্যে খুঁজে পাওয়া যায় গ্রামীণ পরিবেশের স্বকীয়তা। ওপরে নীল আকাশ, নিচে বিস্তুত নীল জল হাওর পর্যটনকে ঘিরে এরই মধ্যে নিকলীতে গড়ে উঠছে হোটেল-রিসোর্ট-রেস্তোরাঁ। সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান।

বর্ষাকালের কয়েক মাস কিশোরগঞ্জের হাওর অঞ্চলসহ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জলরাশি মেলে ধরে পর্যটন এলাকার মোহনীয় রূপ। তবে পর্যটন শিল্পের প্রসার হলেও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাওর এলাকার পরিবেশ। শুকনা মৌসুমে চাষাবাদ ব্যাহত করছে পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক আর পলিথিন বর্জ্য।

সরজমিনে নিকলী বেড়িঁবাধঁ ঘুরে দেখা যায়, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ওয়ানটাইম প্লাস্টিকের প্লেট, ওয়ানটাইম বিরিয়ানির প্যাকেট, কফির কাপসহ অপচনশীল বিভিন্ন পলিথিন। তাছাড়া এই পর্যটনীয় এলাকায় ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লা নদীর বুকে ভাসছে এতে হারাচ্ছে হাওরের সৌন্দর্য।

স্থানীয় কৃষক আবু মিয়া বলেন, এভাবে পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় আমাদের পরিবেশের খুব ক্ষতি হচ্ছে। শুকনো মৌসমে হাল চাষ করতে গেলে প্লাস্টিকের বোতলগুলো ট্রিলারের দা এর মাধ্যমে টুকরো হয়ে জমিতে মিশে যায়। এরপর জমিতে চাষাবাদ করতে গেলে প্লাস্টিকের বোতলের টুকরায় আমাদের পা কেটে যায়। এ বিষয়ে সরকার বা ইউএনও যদি ভালো কোনো উদ্যোগ নিত তাহলে পরিবেশ আরও সুন্দর হত।

নিকলী বেড়িবাঁধ এলাকার নৌকার মাঝিরা বলেন, বেড়িবাঁধ এলাকায় যেভাবে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এভাবে পরিবেশ নষ্ট হচ্ছে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে সবার জন্যই ভালো। পরিছন্ন থাকলে পর্যটকদের জন্য ভালো। ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে পরিচ্ছন্ন করা হয় না এখানে সৌন্দর্য নষ্ট হচ্ছে। এখানের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষার্থে পর্যাপ্ত ডাস্টবিন ব্যবহার ও তদারকি করা উচিত।

এলাকার কয়েকজন বলেন, যত্রতত্র ময়লা আবর্জনা এদিক সেদিক ফেলে আমরাই পরিবেশকে ধ্বংস করছি,এই বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে।হাওরে যদি সৌন্দর্যতা ধরে রাখতে চাই তাহলে পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিতে হবে। আমরা মনে করি পর্যটন শিল্প প্রসারের পাশাপাশি পরিবেশ রক্ষায় দরকার কঠোর নজরদারি। তাহলেই রক্ষা পাবে হাওরের কৃষি।

নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ বলেন, নিকলী বেড়িবাঁধ এলাকায় গত বছর আমার গ্রাম পুলিশ ও লেবারের মাধ্যমে একবার পরিচ্ছন্ন করেছিলাম। এ বারও সদর ইউনিয়ন পরিষদ ও হাঙ্গার প্রজেক্ট (পিএইসপি) এর যৌথ উদ্যোগে ২৫ জুন মঙ্গলবার দুপুর থেকে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। গত ৩ বছর আগে আমি কিছু ড্রাম্প কেটে ডাস্টবিন বসিয়েছিলাম কিন্তু কিছুদিন পর কে বা কারা সেটি চুরি করে নিয়ে যায়। তাছাড়া উপজেলা প্রশাসন থেকে কোনো ডাস্টবিন স্থাপন করা হয়নি। শুকনো মৌসুমে প্লাস্টিকের বজ্যের জন্য কৃষকদের কৃষি কাজে সমস্যা হয় ।

এ বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তার বলেন, হাওরে যত্রতত্র ময়লা ফেলার এই বিষয়টি নতুন কিছু নয় আমরা হাওরের পরিচ্ছন্নতা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি পর্যটকদের সচেতনতা বৃদ্ধি করতে এলাকায় মাইকিং করা হবে। বেড়িবাধঁ এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত ডাস্টবিনও দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com