মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিজয় সংবর্ধণা অনুষ্ঠিত

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে
আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিজয় সংবর্ধণা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে একটানা চতুর্থবারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং শপথ গ্রহন শেষে অফিসের প্রথম দিনে বিজয় সংবর্ধণা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের প্লাটিনাম জয়ন্তী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমানের এই বিজয় সংবর্ধণা ও আনন্দ রালী অনুষ্ঠিত হয়েছে।
এদিন দুপুরে চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান এর নিজ জন্মভূমি শুটকিগাছা থেকে নেতা-কর্মী ও সমর্থকদের সাথে  বিশাল মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেন । এর পর আনন্দ র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে উপজেলা পরিষদ চত্বরে নেতা-কর্মী সমর্থকরা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। এর পর আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যান হাফিজার রহমান শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু,আহসান গঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম হেলালসহ দলীয়,সমর্থক নেতা-কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে আনন্দ র‌্যালী ও সংবর্ধনা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে চেয়ারম্যান এবাদুর রহমান,মেয়ে রোকসানা আফরোজ রিমকি,জামায় নজরুল ইসলাম বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় রোকসানা আফরোজ বলেন,তার বাবা এবাদুর রহমান গত ২০০৯ সালে প্রথম আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর ২০১৪ এবং ২০১৯ সালেও নির্বাচনে নির্বাচিত হন। সব শেষে একটানা চত্বর্থবারের মতো ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন। এর আগে চেয়ারম্যান এবাদুর রহমান দুই বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।কিন্তু প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে এবং সার্বিক সহযোগিতা করতে আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com