মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

ভাঙ্গায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার এক

মাহহমুদুর রহমান তুরান, ফরিদপুর
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে
ভাঙ্গায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার এক
ফরিদপুরের ভাঙ্গায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত মুল আসামী প্রতিবেশি কিশোর শাহাদাতকে গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক শাহাজালাল ওরফে শাহাদাত(১৬) ভাঙ্গা উপজেলার সদরদী হোগলাডাঙ্গি গ্রামের টুকু মাতুব্বরের ছেলে।
সোমবার বেলা ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোর্শেদ আলম।
পুলিশ সুপার মোর্শেদ আলম জানায়, গত ২৮ জুন শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলার সদরদী হোগলাডাঙ্গি গ্রামের পাট ক্ষেত থেকে কিশোরী রেখা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। মেয়েটিকে ধর্ষণ শেষে শ্বাস রোধ করে হত্যা করে ঘাতক। পরের দিন ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামী করে নিহতের মা মেরী আক্তার বাদী হয়ে মামলা দায়ের করে।
এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত শনিবার রাতে নিহতের প্রতিবেশি কিশোর শাহজালাল ওরফে শাহাদত কে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ও আদালতেও ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেয়। 
ধর্ষণের পরে হত্যার ঘটনা বর্ননা করে পুলিশ জানান, ঐ দিন মেয়েটি বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। সেসময় প্রতিবেশি শাহাদাত তার গোসল করা দেখে। পরে মেয়েটিকে ফুসলিয়ে পাশের পাট ক্ষেতে নিয়ে তাকে জোর করে ধর্ষণ করে। মেয়েটি তার বাবাকে বিষয়টি জানিয়ে দিবে বলে। তখন এই ঘটনা ধামাচাপা দিতে মেয়েটির সেলোয়ার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শাহাদাত।
.
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহেনশাহ, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com