শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কিডনি বিকল হতে যাওয়া রিকশাচালক সিরাজুলকে বাঁচাতে সাহায্যের আবেদন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে
কিডনি বিকল হতে যাওয়া রিকশাচালক সিরাজুলকে বাঁচাতে সাহায্যের আবেদন
কিশোরগঞ্জের হোসেনপুরে কিডনি বিকল হতে যাওয়া হতদরিদ্র রিকশাচালক সিরাজুল(৪২) ইসলাম অর্থসংকটে চিকিৎসা করাতে পারছেন না।
সে হোসেনপুর উপজেলার ৪ নম্বর আড়াইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ধনকুড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
জানা যায়, তিনি জমি-জমা বিক্রি করে এতোদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু অর্থাভাবে সেখানে চিকিৎসা চালাতে ব্যর্থ হয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
সিরাজুলের পিতা সুলতান মিয়া জানান,রিকশা চালিয়ে এতোদিন তার সংসার ভালোই চলছিলো কিন্তু কিডনীতে সমস্যা হওয়ার পর রিকশা চালাতে পারছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছে। তাছাড়া ব্যয়বহুল এ রোগের চিকিৎসা করানোর মতো টাকা পয়সাও পরিবারের কাছে নেই।
তাই ছেলের সুচিকিৎসার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। সাহায্য পাঠাতে সিরাজুলের বিকাশ একাউন্ট নম্বর (পার্সোনাল) ০১৭৩৫-৪৮৯৯৫৪ এবং নগদ একাউন্ট নম্বর ০১৭৯৬-৮৬৫২৭১ (পার্সোনাল)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com