মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

নওগাঁ ব্যবসায়ীদের দোকানে তালা, প্রতিবাদে মানববন্ধন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে
নওগাঁ ব্যবসায়ীদের দোকানে তালা, প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় ব্যবসায়ীদের দোকানে জোর পূর্বক তালা লাগিয়ে দখল করার প্রতিবাদে মানববন্ধন করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ১১ টায় শহরের কাচা পাইকারী বাজারের হাজী মহিউদ্দিন মার্কেটে আব্দুস সালাম ও মোহাম্মদ আলীর ২টি দোকানে সন্ত্রাসী কায়দায় জিতু, মাহবুব ও বরাতসহ অজ্ঞাত ৭০/৮০ জন ব্যক্তি গত ০১ জুলাই সন্ধ্যা রাতে দোকানের ভিতরে প্রবেশ করে ড্রাগন, আনারস, আম সহ অন্যান্য মালামাল রাস্তায় ফেলে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। এ সময় ভাড়াটিয়াসহ স্থানীয় ব্যবসায়ীরা বাধা দিলে তাদের প্রান নাশের হুমকি দেয় বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা। ঘটনায় প্রায় ৪/৫ লক্ষ টাকার কাঁচা পণ্যের ক্ষয়ক্ষতি হয়।এ সময় মানববন্ধনে ব্যবসায়ী মিতু,শিপলু,সবুজ সহ ৩০/৪০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন।

এঘটনার বিষয়ে মানববন্ধনে ব্যবসায়ী সবুজ বলেন, আমরা এই মার্কেটে ১৯৭৮ সাল থেকে পজিশন ক্রয় করিয়া নির্ধারিত ভাড়া প্রদান করে আসিতেছি। আমরা ভাড়াটিয়া ব্যবসায়ী এই ব্যবসার করে আমাদের পরিবার চলে আমাদের দোকানে তালা দেওয়ায় পরিবার চালানো কষ্ট সাধ্য হয়ে পড়েছে। মানববন্ধনে আরো বলেন, আমাদের দোকান ঘরে তালা খুলে দিয়ে পূর্বে ন্যায় আমাদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হউক।

আর এক ভুক্তিভোগী জাহানারা বেগম বলেন, আমি ৬ লক্ষ টাকায় পজিশন ক্রয় করে ব্যবসা করে আসতেছি। সেখানে আমাকেও নানাভাবে হুমকি প্রদান করছে।এছাড়া পাশের দোকানে কোন নোটিশ না দিয়ে আব্দুস সালাম ও মোহাম্মদ আলীর দোকান থেকে বের করে দিয়ে তালা দিয়ে দেন।

দখলদার জিতুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জমিটি আমারা ক্রয় করেছি এবং খারিজ খাজনা সম্পন্ন আছে। বারবার নোটিশ দেওয়ার পরও তারা দোকান ঘর ছাড়েনা । সেকারনে আমারা তালা লাগাতে বাধ্য হয়েছি।

এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল হক বলেন, ঘটনাটি শুনেছি তবে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com