মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

মাদক ও মোবাইল থেকে দুরে রাখতে প্রতিটি মাঠে খেলাধুলার গুরুত্ব অপরিসীম – ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।

মাহহমুদুর রহমান তুরান, ফরিদপুর
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে
মাদক ও মোবাইল থেকে দুরে রাখতে প্রতিটি মাঠে খেলাধুলার গুরুত্ব অপরিসীম – ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।

যুব সমাজ কে মাদক ও মোবাইল থেকে দুরে রাখতে প্রতিটি মাঠে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন কে সাধুবাদ জানান ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

তিনি আরো বলেন, আগামী ২০৪১ সালে দেশকে স্মার্ট বাংলাদেশে পৌছাতে উন্নয়নের পাশাপাশি আমাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিতেও আগাতে হবে। তাই স্কুল, কলেজ থেকে শুরু করে সব জাগাতেই খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বৃদ্ধি করতে হবে। ফরিদপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

জেলা প্রশাসনের উদ্যোগে নয়টি উপজেলার ৮১টি ইউনিয়ন কে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।
উদ্বোধনী খেলায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন কে ৪-১ গোলে পরাজিত করে ঘারুয়া ইউনিয়ন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভুইয়া। এছাড়া এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়াছিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রামানন্দ পাল, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম কুদরতি খোদা,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল ইসলাম সহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

প্রথম ম্যাচে বৈরী আবহাওয়াতে বৃষ্টি উপেক্ষা করে স্টেডিয়ামের বহু দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com