মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

৪ লাখ ৮০হাজার টাকায় মাদক কারবারিকে ছেড়ে দিল জয়পুরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে
৪ লাখ ৮০হাজার টাকায় মাদক কারবারিকে ছেড়ে দিল জয়পুরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ

মাদকসহ আটকের পর অর্থের বিনিময়ে নওগাঁর বদলগাছী উপজেলার তিন মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। গত ২১ জুন ৪০ বোতল ফেনসিডিলসহ ছয়জন মাদক কারবারিকে জয়পুরহাট জেলার শিমুলতলী মোড় এলাকা থেকে আটক করে জয়পুরহাট গোয়েন্দা পুলিশের একটি দল। আটকের পর ঘটনাস্থল থেকেই তিনজনকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া আটকের কয়েক ঘন্টা পর অপর তিন মাদক কারবারির নিকট থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।

জানা যায়, গত ২১ জুন দুপুরে জয়পুরহাট গোয়েন্দা পুলিশের কনস্টেবল আলী ইমাম সম্রাটের নেতৃত্বে ৫-৭ জন পুলিশের একটি দল জয়পুরহাটের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ ছয়জনকে আটক করে। আটক ওই ছয় মাদক কারবারির মধ্যে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনের ভাই রতনও ছিলো। আটক অপর ব্যক্তিরা হলেন, মো: শুভ হোসেন, অমিত হোসেন, মো: মিন্টু হোসেন তবে আটকের পর পরই ঘটনাস্থল থেকেই পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে রতনসহ তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

আটকের পর পরই ঘটনাস্থল থেকেই ছাড়া পেয়েছে,চকতাল গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে মো: রতন হোসেন, চকবোয়ালী গ্রামের মো: আশরাফ হোসেন এর ছেলে মো: মোস্তফা শাহারিয়ার এবং নন্দাহার গ্রামের, সুমন হোসেন। পরে আটককৃত আসামী ৩জনকে গোয়েন্দা পুলিশের কনস্টেবল, আলী ইমাম সম্রাট এর আত্মীয় মাদক কারবারি সাজুর মাধ্যমে ৪লাখ ৮০হাজার টাকা লেনদেন করে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

আটককৃত অমিত হোসেন,মিন্টু হোসেন বলেন, পাঁচবিবি থেকে মোস্তফা শাহারিয়ার ৪০ বোতল ফেনসিডিল এবং এক বোতল বিদেশী মদ নিয়ে আশার পথে শিমুলতলী এলাকায় আটক করেন। আটকের পরে আমাদের তিন জনকে ডিবি অফিসে নিয়ে বিভিন্ন ভাবে মারধর করে এবং বলেন টাকা দিয়ে ছেড়ে দিবে। আলী ইমামের শশুর সাজু সাড়ে ৫লাখ টাকা দাবী করে। পরে ৪লাখ ৮০হাজার টাকা চুক্তি করে ৪লাখ ৫০হাজার টাকা দিলে আমাদের ৩জনকে ছেড়ে দিয়েছে। আবার বাঁকী ৩০হাজার টাকা ২২জুন তাদের অফিসের সাইডে গিয়ে ডিবি অফিসারকে দিতে হয়েছে। এগুলো কথা বাহিরে ফাঁস করলে তিন জনের বিরুদ্ধে মামলা দিয়ে বাড়ী থেকে তুলে যাবার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান।

ঝাড়ঘড়িয়া গ্রামের মাদক কারবারি আবুল কালাম আজাদ (সাজু) বলেন, আলী ইমাম আমার সম্পকে জামাই তার সাথে কথা হয়। কিন্তু তিনি অস্বীকার করে বলেন ২১ জুন শুক্রবারের লেনদেন এর বিষয়ে আমি কিছু জানিনা। জামাই কি করেছে জামাই জানে। তবে আমি মাদক কারবারি নয়, মাদক ব্যবসা করিনা বলেও জানান।

এবিষয়ে মোস্তফা শাহারিয়া বলেন, আমার মাদক কারবারির বিষয়টি সঠিক নয়। আমি কোনো প্রকার মাদক ব্যবসায়ীর সাথে জরিত নয়। সেদিন আমাকে আটক করেনি। আমি আগেই চলে এসেছি। তবে ৩ জনকে ডিবি আটক করে টাকা নিয়ে ছেড়ে দিয়েছে এটি সঠিক।

এবিষয়ে জয়পুরহাট গোয়েন্দা পুলিশের কনস্টেব,আলী ইমাম এর সাথে আটককৃত আসামীদের ছেড়ে দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন,সেই দিন কোনো মাদক কারবারিকে আটক করা হয়নি। আর টাকা নেওয়ার তো কোন প্রশ্নই আসেনা। জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ, শাহেদ আল মামুন এর সাথে কথা বললে তিনি বলেন, মাদক কারবারিকে মাদকসহ আটক করার পরে ছেরে দেওয়ার সুযোগ নেই। ৪লাখ ৮০হাজার টাকা নিয়ে আসামী ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এমনটি হওয়ার কথা নয়। বিষয়টি তিনি অস্বীকার বলেন আমার জানা নেই।

এবিষয়ে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর সাথে কথা বললে তিনি সাথে সাথে গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) কে তাদের বিরুদ্ধে সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা গ্রহণ করার নিদের্শ প্রদান করেন। এমন ঘটনার সত্যতা পাওয়া গেলে তাদের চাকরি খেয়ে ফেলাবো বললেন, জয়পুরহাট পুলিশ সুপার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com