সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়ন জাঙ্গালিয়া ইউনিয়ন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়ন জাঙ্গালিয়া ইউনিয়ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে পৌর শহরের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

ফাইনাল খেলায় জাঙ্গালিয়া ইউনিয়ন দল পাকুন্দিয়া পৌরসভা দলকে ট্রাইবেকারে ০৪-০২ গোলে হারিয়ে জয় লাভ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শামছুদ্দোহা, ফরিদ উদ্দিন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান আ. মান্নান প্রমুখ।

খেলার ধারা বর্ণনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক মো. হাবিবুল্লাহ তমিজ ও সাবেক খেলোয়ার রেজাউল করিম। খেলা পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া সমিতির সদস্য আবুল কাশেম, সাইদুজ্জামান খোকন ও আবু বক্কর ছিদ্দিক।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com