শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে কাঁচারাস্তা পাকা না হওয়ায় দুর্ভোগে কয়েক গ্রামের হাজারো মানুষ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে কাঁচারাস্তা পাকা না হওয়ায় দুর্ভোগে কয়েক গ্রামের হাজারো মানুষ
স্বাধীনতার পূর্বাপরে কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্ন রাস্তা-ঘাটে কমবেশি উন্নয়নের ছোঁয়া লাগলেও উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া টানপাড়া গ্রামের ভিতর দিয়ে উপজেলা ও জেলা সদরে যাতায়াতকারী গুরুত্বপূর্ণ রাস্তাটি গত ৫০ বছরেও পাকাকরণ হয়নি । তাই পুরোনো ওই রাস্তাটি এখনো বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে চলতি বর্ষায় এ রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে । তাই ভুক্তভোগীরা কর্দমাক্ত ওই গ্রামীণ রাস্তাটি পাকাকরণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া টানপাড়া গ্রামের ভিতর দিয়ে হোসেনপুর উপজেলা ও কিশোরগঞ্জ জেলা সদরে চলাচলের গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার কিংবা পাকাকরণ হয়নি। ফলে বৃষ্টির পানি জমে বর্তমানে কাদা-পানিতে সয়লাব হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন গড়মাছুয়া ও গড়বিশুদিয়াসহ আশপাশের কয়েক গ্রামের দুই হাজারেরও বেশি মানুষ হাটবাজার, ইউনিয়ন পরিষদ, উপজেলা সদর, জেলা শহরে যাতায়াত করেন। কিন্তু বেহাল দশার কারণে প্রতিদিনই চলাচলে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। বিশেষ করে নারী,শিশু,বৃদ্ধ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বেশি বিপাকে পড়েছেন। 
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ওই কর্দমাক্ত রাস্তায় চলার পথে পা পিছলে অনেক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটছে। তাছাড়া কাদাপানির  কারণে কোনো গাড়িচালক এ সড়ক দিয়ে গাড়ি নিয়ে আসতে চায় না। তাই অসুস্থ হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হয় রোগীদেরকে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কেউই কার্যকরী উদ্যোগ গ্রহণ করেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই মারাত্মক কাদায় রাস্তাটি চলাচলের  অনুপোযোগী হয়ে পড়ে। বিশেষ করে বর্ষা মৌসুম এলেই এ ভোগান্তি যেন আরো কয়েক গুণ বেড়ে যায়।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায়, কাঁদার মধ্য দিয়ে হেঁটেই মানুষ চলাচল করছেন। কিন্তু বাইসাইকেল,মোটর সাইকেল, অটো রিকশা নিয়ে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়ছেন। এ সময় ভুক্তভোগী পথচারী জাহেদ আলী,শফির উদ্দিন,আলম মিয়া, আলমগীরসহ অনেকেই জানান,দীর্ঘদিনের পুরোনো এ রাস্তাটি হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়কের সাথেও মিলিত হয়েছে। আশপাশের কয়েক গ্রামের প্রায় দুই হাজারেরও বেশি মানুষ প্রতিদিন এ রাস্তা দিয়ে দুর্ভোগ নিয়ে চলাচল করছে। তাছাড়া কৃষি জমি থেকে ফসল নিয়ে ঘরে তুলতেও কৃষকদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তাই রাস্তাটি পাকাকরণ জরুরি।
এ ব্যাপারে উপজেলার সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান কাঞ্চন জানান, গড়মাছুয়া টানপাড়া গ্রামের ভিতর দিয়ে চলাচলকারী গ্রামীণ ওই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। তাই জনগুরুত্বপূর্ণ ওই রাস্তাটি সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। স্থানীয় এলজিইডি অফিস থেকে রাস্তাটির সার্ভে কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে। খুব শীঘ্রই রাস্তাটি সংস্কারে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com