নওগাঁয় মামা বিস্কুট খেয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটানায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা গেছে গত মঙ্গলবার দুপুরে শহরের দোগাছি গ্রামের জহুরুল ইসলামের ৬ বছর বয়সের কন্যা আবিদা সুলতানা ও ৮ মাস বয়সের কন্যা আছিয়া মোবাম্বিরা এবং তাদের প্রতিবেশী আত্মীয় পাইলটের ১৫ বছর বয়সের পুত্র মঈন বাড়ির সামনের নুরুজ্জামানের মুদি দোকান থেকে মামা বিস্কুট কিনে এনে খায়।
বিস্কুট খাওয়ার পর থেকে তিন শিশু অসুস্থ্য হয়ে পড়ে। বমি করতে থাকে। সন্ধায় তাদের নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে আছিয়া মোবাশ্বিরাকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে আবিদা সুলতানার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অপর অসুস্থ্য শিশু মইন নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুই সহোদরের মৃতদেহ বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে সরকারী হিমাগারে সংরক্ষিত রয়েছে। মর্মান্তি মৃত্যুর ঘটানায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।