শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে বেসামাল সবজির বাজার: কাঁচা মরিচ ৩০০,বরবটি ও করলা ১৪০ টাকা।

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে
হোসেনপুরে বেসামাল সবজির বাজার: কাঁচা মরিচ ৩০০,বরবটি ও করলা ১৪০ টাকা।
কিশোরগঞ্জের হোসেনপুরে হঠাৎ করেই সব ধরনের সবজির দাম অস্বাভাবিক বেড়ে গেছে। স্থানীয় বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা,করলা ও বরবটি ১২০-১৪০ টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। এছাড়াও কচুর মুখি ও কাঁকরোলের কেজিও সেঞ্চুরিতে ঠেকেছে। সবমিলিয়ে সব ধরনের সবজির বাজার বেসামাল হয়ে পড়েছে। এতে ক্রেতা সাধারণের নাভিশ্বাস উঠেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁপে খুচরা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, ঝিঁঙে ৬০-৮০ টাকা, কচুর লতি ৮০-৯০ টাকা, ধুন্দল ৫০-৬০ টাকা, বরবটি ১০০-১২০ টাকা, কাঁকরোল ৮০-১০০ টাকা, পটল ৫০-৬০ টাকা, করলা ১০০-১২০ টাকা,শসা প্রতি কেজি ৯০-১০০ টাকা, ঢ্যাঁড়স ৫০-৬০ টাকা, কচুর মুখি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষেরা চরম বিপাকে পড়েছেন।
স্থানীয় কৃষকরা জানান, বৃষ্টির কারণে তারা জমি থেকে সবজি তুলে বাজারে বিক্রি করতে পারছেন না। তাই পাইকারি বাজারে চাহিদার তুলনায় সব ধরনের সবজির সরবরাহ কমে গেছে। ফলে স্থানীয় বাজারগুলোতে চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। উপজেলাল জামাইল বাজারে ক্রেতা নবী হোসেনসহ অনেকেই জানান,মাছ মাংসের কথাতো বাদই দিলাম, এতো দাম দিয়ে সবজি কেনাই কঠিন হয়ে পড়েছে। যেখানে এক কেজি সবজি কিনতাম কিন্তু বাজারে বাড়তি দামের কারণে আধা কেজি করে সবজি কিনলাম।
ফলে এতো দাম দিয়ে সাধারণ মানুষের সবজি কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, বাজারে প্রতিদিনই সবজির দাম বাড়ছে, কিন্তু এর কোনও নিয়ন্ত্রণ নেই। হঠাৎ করে এভাবে সবজির দাম একবার বেড়ে গেলে, আর কমার কোনও নামই থাকে না।
হোসেনপুর বাজারের সবজি বিক্রেতা মোঃ বাদল মিয়াসহ অনেকেই জানান,এখন বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়ে গেছে। যে কারণে পাশের তারাকান্দি ও চরকাউনা পাইকারি বাজারেও সরবরাহ কমে গেছে। নতুন সবজি ওঠার আগ পর্যন্ত সবজির দাম কিছুটা বাড়তি থাকতে পারে। এছাড়া গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজির ক্ষেতের ক্ষতি হয়েছে, ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় বর্তমানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com