মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

৩৫ লাখ টাকার মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার।

মাহহমুদুর রহমান তুরান, ফরিদপুর
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে
৩৫ লাখ টাকার মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার।
ফরিদপুরে পৃথক অভিযানে ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও একটি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা বলে জানা গেছে।

সোমবার দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শায়খ আকতার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার টিএন্ডটিপাড়া এলাকায় কুষ্টিয়া থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এই ঘটনায় শাহিন আলী (৩৪) ও ইমন ইসলাম (২৩) নামের দুইজনকে আটক করা হয়।

একইদিন রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ব্রাহ্মণকান্দা নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৯২১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় আকবর সরদার (৪১), সজীব (৩৮), রাহাত বেপারী (৩৪) ও দিপু কুমার শীল (৪২) নামে চার কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি।

র‌্যাব জানিয়েছে, আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় স্থানীয় থানা ও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com