মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

সন্তানের ইচ্ছা পূরনে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী তোফাজ্জল 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে
সন্তানের ইচ্ছা পূরনে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী তোফাজ্জল 
কিশোরগঞ্জের হোসেনপুরে ছেলে-মেয়ের ইচ্ছা পূরনে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন তোফাজ্জল হোসেন শাহীন নামের এক সৌদি প্রবাসী। এ দৃশ্য দেখতে দুপুর থেকেই ভীড় করতে থাকেন স্থানীয়  হাজার ও জনতা এবং এলাকাবাসী।
সোমবার (জুলাই ১৫) বিকেলে উপজেলার ডাহরা গোলপুকুর পাড় সৈয়দুন্নেছা আলিম মাদরাসা মাঠে স্ত্রী, সন্তান নিয়ে হেলিকপ্টারে অবতরন করলে আত্মীয় স্বজনরা তাদের ফুল দিয়ে বরন করে নেন। হেলিকপ্টারে বাড়ি ফেরা ওই প্রবাসী উপজেলার পুমদি ইউনিয়নের বর্শিকূড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছোট ছেলে। 
জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকা তোফাজ্জল হোসেন শাহীন  কয়েকবার বাড়ি ফিরলেও এবারই প্রথম ছেলে-মেয়ের ইচ্ছা পূরন করতে হেলিকপ্টারে বাড়ি ফেরেন। এর আগে একবার সৌদি মালিককেও নিয়ে আসেন তার নিজ বাড়িতে। কিছুদিন আগে স্ত্রী মোছা: হাওয়া আক্তার  ও ছেলে আব্দুল্লাহ্ নিরব এবং  মেয়ে সোমাইয়াকে ওমরাহ করতে নিয়ে যান সৌদি আরব। পরে আজ সোমবার  দুপুরে বিমানবন্দরে নেমে সেখান থেকে হেলিকপ্টারে বাড়ি ফিরেন।
.
প্রবাসী তোফাজ্জল হোসেন শাহীন  জানান, ছেলে মেয়ের ইচ্ছা তারা হেলিকপ্টারে বাড়ি ফিরবে। তাই তাদের ইচ্ছা পূরনে হেলিকপ্টারে বাড়ি এসেছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com