মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকের পদত্যাগ।

মাহহমুদুর রহমান তুরান, ফরিদপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে
 ফরিদপুর প্রতিনিধিঃচলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. পারভেজ হাসান রাজিব পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) ফেসবুক লাইভে এসে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
রাজিব বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত এবং পারিবারিক কারণে তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন। তবে বিষয়টি নিয়ে কেউ যেন কোনো কিছু জানতে তাকে আর বিরক্ত না করেন, সে অনুরোধও জানান তিনি।

তবে তার এ বক্তব্যের সময় তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল এবং বেশ বিরক্তিও প্রকাশ করেন তিনি।

গত বছরের ২৯ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক মো. আল মামুনের সই করা বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা কমিটিতে পারভেজ হাসান রাজিব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তিনি ফরিদপুরে রক্তদানসহ বেশকিছু সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তাকে রক্তদানের জন্য কেউ যেন অনুরোধ না করেন, সে অনুরোধও জানান তিনি।

চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে পারভেজ হাসান রাজিবের পদত্যাগের সম্পর্ক রয়েছে কি না, তা জানা যায়নি।

তবে, একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পদত্যাগ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com